প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৪:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৫, ২:২০ পি.এম
বগুড়ার শিবগঞ্জে দুই কেজি গাজাসহ এক নারী গ্রেপ্তার

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ নাজমা (৪১) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জানা যায়, রংপুর থেকে ঢাকাগামী মহাসড়কের মির এন্ড রুবেল এলপিজি অটো গ্যাস স্টেশনের সামনে চেকপোস্ট স্থাপন করে তল্লাশির সময় তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত নাজমার বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার গুচারবালা চর ভুরুঙ্গামী গ্রামে। তিনি মৃত আনোয়ার পাশার কন্যা এবং মুকুল আলীর স্ত্রী।
এই বিষয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.