প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৮:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১:৩২ অপরাহ্ণ
যোগদানের পর থেকে নানা অভিযোগ সহকারী শিক্ষক আউয়ালের বিরুদ্ধে

ইউনুছ আলী: রৌমারীতে শিক্ষার্থীকে পিটানো, গালিগালাজ ও মোবাইল ফোনে অশ্লীল গানের ভিডিও দেখানো ও অসদাচরণ করা সহ নানা বিষয়ে অভিযোগ উঠেছেন সহকারি শিক্ষক আব্দুল আউয়ালের বিরুদ্ধে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ ও দায়ের করেছেন শিক্ষার্থীর অভিভাবক। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা বন্দবেড় ইউনিয়নে বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
স্থানীয় ও অভিযোগ সুত্রে জানাযায়, সহকারী শিক্ষক আব্দুল আউয়াল মন্ডল গত ২০১৮ সালে বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। তিনি যোগদানের পর থেকেই নানা ধরণের সমস্যার সৃষ্টি করেছেন। ঘটনার দিন ১০ সেপ্টেম্বর অত্র বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে পাঠদানের সময় এক ছাত্রীকে অশালীন ভাষায় নানা ধরণের গালিগালাজ ও শারিরীক নির্যাতন করেন। কিছুক্ষণ পর ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তরিঘড়ি করে তাকে বাসায় পাঠায় শিক্ষকরা। পরে ওই শিক্ষার্থী তার বাবা-মাকে জানায়। বিষয়টি মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। একপর্যায়ে ২১ সেপ্টেম্বর শিক্ষার্থীর বাবা বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর সহকারি শিক্ষক আব্দুল আউয়াল এর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন । স্থানীয়রা এমন ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে শাস্তি দাবী করেন।
সহকারী শিক্ষক আব্দুল আউয়াল বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট আমাকে হেয় প্রতিপন্ন করার জন্যই একটি মহল চক্রান্ত করে অভিযোগ দিয়েছে। এ বিষয়ে বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান খন্দকার বলেন, আমি ক্লাসে শিক্ষার্থীদের জিজ্ঞেস করলে তারা মারপিট ও অশালিন ভাষায় গালিগালাজ এর ঘটনাটির স্বীকার করে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.