হোম » সারাদেশ » জীবননগরে কীটনাশক পান করে   গৃহবধূর মৃত্যু 

জীবননগরে কীটনাশক পান করে   গৃহবধূর মৃত্যু 

মো:তারিকুর রহমান জীবননগর উপজেলা প্রতিনিধি :জীবননগরে কীটনাশক পান করে ১২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় রিনি খাতুন(২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রিনি খাতুন উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের আলিহিম এর কণ্যা। কীটনাশক পান করার ১২ দিন পর মঙ্গলবার(২৩ সেপ্টেম্বর) আনুমানিক রাত ৩ টার দিকে বাবার বাড়িতে তার মৃত্যু হয়।
রিনি খাতুনের পিতা আলিহিম জানান, তার মেয়ে গত ৭ সেপ্টেম্বর সকালে সবার অজান্তে বাড়িতে রাখা ঘাসপোড়া কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে।তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ৩ দিন চিকিৎসাধীন থাকার পর অবস্থা অবনতি দেখা দিলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে চিকিৎসাধীন থেকে অবস্থার কিছুটা উন্নতি দেখা দিলে বাড়িতে নিয়ে আসি। বাড়িতে থাকার পর মঙ্গলবার রাত তিনটার দিকে সে মারা যায়।
তিনি আরও বলেন,তার মেয়ে ছোট থাকতে ছাদ থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে মানুসিক ভারসাম্যহীন হয়ে পড়ে।গত দুই বছর আগে পারিবারিক ভাবে তার প্রথম বিয়ে হয়।সেই সংসারে বনিবনা না হওয়ার কারনে বিবাহ বিচ্ছদ হয়।আজ থেকে তিন মাস পূর্বে দর্শনা থানার নাস্তিপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে আরিফুল ইসলামে সাথে তার মেয়ের ২য় বিয়ে হয়।বিয়ের পর থেকে মেয়ে জামাই তার বাড়িতেই থাকতো।
জীবননগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.মামুন হোসেন বিশ্বাস জানান, বিষপান করার কারনে ডুমুরিয়া গ্রামে এক গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে সেখান পুলিশ পাঠানো হয়েছে। সুরাতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গায় প্রেরণ করা হয়েছে এই বিষয়ে জীবননগর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়। পরবর্তী কার্যক্রম এখনো প্রক্রিয়াধীন রয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!