
এম,এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুর উপজেলার দক্ষিণ আমইন এলাকার সোনালী পুকুর থেকে কষ্টি পাথরের তৈরি প্রায় ৫ মণ (প্রায় ১৯০ কেজি) ওজনের একটি মূল্যবান মূর্তি উদ্ধার করেছে র্যাব-১২ বগুড়া। গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ সেপ্টেম্বর বিকেলে চালানো এ অভিযানে পুকুরের লীজ গ্রহীতা আবুল বাশার রুবেল (৫৫) এবং বিক্রির সহযোগী আল আমিন (৪৮) কে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের শেরুয়া ফরেস্টগেট এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে রুবেল প্রায় তিন বছর আগে উক্ত পুকুরটি লিজ নেন। পুকুরটি সংস্কারের পর গত এক বছর ধরে সেখানে অচেনা মানুষের আনাগোনা বেড়ে যায়। বিষয়টি নিয়ে সন্দেহ সৃষ্টি হলে র্যাব-১২ এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুকুরপাড়ের একটি পরিত্যক্ত মেশিন ঘরের ভেতর খড়কুটো দিয়ে আড়াল করে রাখা মূর্তিটি উদ্ধার করে।
পরবর্তীতে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জ সদরের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে আল আমিনকে শেরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুকুরের পাহারাদার হানিফ জানান, তিনি শারীরিক অসুস্থতার কারণে মেশিন ঘরের ভেতরে নিয়মিত যেতেন না। ঘরটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকায় মূর্তিটি সেখানে গোপনে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
র্যাব-১২ বগুড়া সিপিএসসি কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, উদ্ধারকৃত মূর্তির ওজন প্রায় ৫ মণ এবং এটি কষ্টি পাথরের তৈরি। মূর্তিটি আন্তর্জাতিক বাজারে অত্যন্ত মূল্যবান। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ