প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৫, ১:৫২ অপরাহ্ণ
ডিমলায় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা
![]()
মোঃ লিখন ইসলাম, (নীলফামারী প্রতিনিধি
অবৈধ কাজ যেন মানুষের নিত্য নৈমিত্তিক কাজে পরিনত হয়েছে। আর প্রশাসন ও রয়েছে সজাগ দৃষ্টিতে। গতকাল ( ২১সেপ্টেম্বর রোজ) রবিবার ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), ডিমলা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রওশন কবির। ঘটনাস্থলে একজন ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী ৫০,০০০- টাকা জরিমানা করেন এবং ঘটনাস্থল থেকে বালু উত্তোলন কাজে ব্যবহৃত যন্ত্রাংশ এবং উত্তোলিত বালু জব্দ করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.