হোম » সারাদেশ » জামালপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

জামালপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

রবিউল হাসান লায়ন, জামালপুর
জামালপুরে চুরির মিথ্যা অপবাদ দিয়ে নিরীহ অটো চালক আলফাজ,তার স্ত্রী অবিরন ও মেয়ে আলেয়ার নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কেন্দুয়া ইউনিয়নের জালালের পাড়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়৷ এসময় নারীসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধরে বক্তারা বলেন, গত ১ সেপ্টেম্বর ১০ ভরি স্বর্ণ চুরির দায়ে আলফাজকে ফাঁসিয়ে একটি মামলা দায়ের করেন প্রতিবেশী সামাদ। ওইদিনই পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম আলফাজ জেল হাজতে থাকায় পরিবারের সদস্যরা বিপর্যয়ের মুখে পড়েছে।   মামলাটি প্রত্যাহার এবং মিথ্যা মামলা দায়ের করায় বাদির বিচার দাবি করেছেন তারা৷ মানববন্ধনে অংশ নিয়ে অটো চালক আলফাজের স্ত্রী অবিরন বলেন, আমার স্বামী আলফাজ আমারে সকাল বেলায় একটা চাবি সামাদের বউকে দিতে বললে, আমি গিয়ে খুঁজ না পেলে বিকালে ওই চাবি দিতে গিয়ে দেখি  সামাদের বউ আরও দুই তিনজন বসে আছে। তখন চাবিটি তার হাতে দিয়েছি। এরপর একমাস পরে গিয়ে বলতাছে ঘর থেকে সাত ভরি স্বর্ন হারাই গেছে, তখন থেকে আমাদেরকে চাপ দিতে থাকে। স্বামীর সঙ্গে জেলে গিয়ে একসপ্তাহ পর জামিনে মুক্তি পান বলে জানান তিনি। ভুক্তভোগী আলফাজের মেয়ে আলেয়া আক্তার আলো বলেন, আমার বাবাকে মিথ্যা অপবাদ দিয়ে ধরে নিয়ে, আমার মা দেখতে গেলে তারেও মামলার আসামি করে সামাদ, আমি ঘটনার সময় ঢাকায় চাকরি করতাম, আমারেও আসামি করে চুরির অভিযোগে মিথ্যা মামলা দিয়েছে সামাদ। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার চাই, সামাদের শাস্তি চাই।
উদ্দেশ্য প্রণদিতভাবে করা এই মামলাটি প্রত্যাহার ও আলফাজের নিস্বর্ত মুক্তি দেওয়া না হলে আগামীতে বড় আন্দোলনের হুশিয়ারী দেন মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসী।
মানববন্ধন শেষে নারী পুরুষ সবাই বিক্ষোভ মিছিল করেন। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আবু ফয়সল মো. আতিক বলেন, মামলা হয়েছে, আসামি গ্রেপ্তার হয়ে জেল হাজতে গেলেও মামলার পুর্নাঙ্গ তদন্ত শেষ হয়নি। মামলাটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে মূল প্রতিবেদন দেয়া হবে বলে জানান তিনি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!