
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জ উপজেলার ভীমশহর থেকে জোতবাজ গামী রাস্তার নিলাম ডাকে গাছ বিক্রি বাতিলের দাবীতে মানববন্ধর করেছে উপকার ভোগী ও জমির মালিকেরা । শুক্রবার বিকালে উক্ত রাস্তায় তারা এ মানব বন্ধন করে ।
অভিযোগে জানা গেছে, জোতবাজ গ্রামের বৈশাখী ক্লাবের ৪৫ জন সদস্য বিগত ২০১০ সনে উক্ত রাস্তার দু’পাশ্বে প্রায় ৫ শতাধিক ইউক্যালিপটাস গাছের চারা রোপন করেছিল । গাছ গুলি কর্তনের উপযোগী হওয়ায় গত ৩ সেপ্টেম্বর উপজেলা বনবিভাগের তত্বাবধানে ৪২৭ টি গাছ নিলামে বিক্রি করা হয় । নিলাম ডাকে গাছের বিক্রি মূল্য নিতান্তই কম হওয়ায় তারা হতবাক হয়েছে। তাদের মতে গাছ গুলোর প্রকৃত মুল্য হত প্রায় ১৫ লাখ টাকা । অথচ উপকার ভোগীদের মতামত না নিয়েই গাছ গুলির নিলামে সরকারি মূল্য নির্ধারন করা হয়েছিল ৬ লাখ ৮৪ হাজার টাকা এবং বিতর্কিত নিলাম ডাকে বিক্রি হয়েছে ৬ লাখ ৪০ হাজার টাকা । এতে তারা ক্ষুব্ধ ।
মানববন্ধনে অংশ নেয়া জোতবাজ বৈশাখী ক্লাবের সভাপতি আকমল হোসেন বলেন, গাছের মূল্য নির্ধারণের ব্যাপারটি আমাদের অজান্তেই হয়েছে। আর এত কম মুল্যে গাছ বিক্রির কারনে উপকারভোগী ও জমির মালিকেরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে । উপকারভোগী রতন মিয়া ও শাহাবুল ইসলামের মতে গাছ গুলোর নিলাম ডাক বাতিল করে পুনঃ প্রকৃত মুল্যে গাছ গুলি নিলাম ডাকের ব্যবস্থা করা হলে উপকারভোগী ও জমির মালিকেরা আর্থিক ভাবে লাভবান হবে । তাই মানববন্ধনে অংশ গ্রহনকারীরা পুর্বের নিলাম ডাক বাতিল করে পুনঃরায় যথাযথ প্রক্রিয়ায় প্রকৃত মূল্য নির্ধারণ সাপেক্ষে গাছ বিক্রির প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দাবী জানান ।