
পিরোজপুর জেলা প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে নিখোঁজ জেলের লাশ দুইদিন পর উদ্ধার করল কাউখালী নৌ পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের সয়না গ্রামের কালিগংঙ্গা নদীর চরে এক ব্যক্তির লাশ ভেসে উঠেছে।
জানা গেছে, এই সংবাদ এক জেলের মাধ্যমে পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে উপজেলার লঞ্চঘাটে নৌ পুলিশ দপ্তরে নিয়ে আসে। নিখোঁজ জেলের বাড়ি উপজেলার পার্শ্ববর্তী নেছারাবাদ থানার সেহাঙ্গল গ্রামের শাজাহান হোসেনের ছেলে নজরুল ইসলাম (৫৬)।
এ ব্যাপারে কাউখালীতে কর্মরত নৌ পুলিশের এসআই নিয়াজ মোর্শেদ জানান, এক জেলের মাধ্যমে সংবাদ পেয়ে আমরা মৃত্যু জেলের লাশ কালিগঙ্গা নদীর চর থেকে উদ্ধার করি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ডিসি স্যারের আদেশক্রমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান জানান, নিখোঁজ জেলের লাশ বুধবার উপজেলার কালিগঙ্গা নদীর চর থেকে উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত সোমবার ১৫ সেপ্টেম্বর বিকালে সন্ধ্যা নদীতে ঐ জেলে মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরত আসেনি।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ