
মোঃ আরিফুল ইসলাম, নাচোল, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ মাদকসেবীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো উপজেলার নেজামপুর ইউনিয়নের হাটবাকইল গ্রামের মুসলেম উদ্দীনের ছেলে আলমগীর হোসেন(৫০), একই গ্রামের মৃত কাদির বক্সের ছেলে ফরহাদ হোসেন(৩০), রফিকুল ইসলামের ছেলে কাবুল ইসলাম(২০), মৃত বাহার আলীর ছেলে সানোয়ার হোসেন(৪২) ও নাচোল ইউনিয়নের হাঁকরইল গ্রামের রজব আলীর ছেলে ওয়াসিম আলী(৩৯)।
নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, বিশেষ অভিযানে গত ১৬ সেপ্টেম্বর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জন দেশীয় চোলাই মদ(মাদক) সেবীকে আটক করা হয়। আজ বুধবার তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ধারাবাহিকভাবে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান