প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৫:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৫, ৫:০০ অপরাহ্ণ
১২ বছরে ৩০ জনের মৃত্যু; মোরেলগঞ্জে পানগুছি নদীতে সেতুর অভাবে দুর্ভোগ

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের বাগেরহাটেরনদী তীরবর্তী উপজেলা মোরেলগঞ্জ ও শরণখোলা। মোরেলগঞ্জে পানগুছি নদীটিতে ব্রিজ না থাকায় সুন্দরবনের উপকূলের মোরেলগঞ্জ ও শরণখোলা মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে পারাপার হতে বাধ্য হচ্ছেন। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন ৫ লাখো মানুষ ।এছাড়া ট্রলার মালিকদের উদাসীনতায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। স্থানীয়রা অবিলম্বে ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।
এদিকে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, চলতি অর্থবছরে পানগুছি নদীর ওপরে ব্রিজ তৈরির একটি পরিকল্পনা নেয়া হয়েছে। নদী পারাপারে নৌযানটি যাত্রী নিতে পারে প্রায় ৩০ জন। কিন্তু ধারণ ক্ষমতার দ্বিগুণ মানুষ নিয়ে প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণভাবেই চলছে বাগেরহাটের পানগুছি নদীর ইঞ্জিল চালিত ট্রলারগুলো।
স্থানীয়দের অভিযোগ, ব্রিজ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে পারাপার হতে বাধ্য হন তারা। প্রায়ই ট্রলার মালিকদের স্বেচ্ছাচারিতায় অতিরিক্ত যাত্রী বোঝাই করায় ঘটছে দুর্ঘটনা। তাই, জনদুর্ভোগ এড়াতে দ্রুত পানগুছি নদীর ওপর ব্রিজ তৈরির দাবি জানিয়েছেন তারা।
বাংলাদেশ জামায়াত ইসলামি মোরেলগঞ্জ পৌর শাখার আমির মোঃ রফিকুল ইসলাম বলেন, মোরেলগঞ্জ, রামপাল, মোংলা, শরনখোলা এমনকি মঠবাড়িয়া ভান্ডারিয়া ও একটা অংশের লোকজন এখান থেকে চলাফেরা করে। যে কারণে ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা জানান, পানগুছি নদীর ওপর ব্রিজ নির্মাণে একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, সেতু নির্মাণ প্রকল্প গত ৪/০৫/২০২১ একনেক সভায় অনুমোদিত হয়। ২১/০৬/২০২১ প্রকল্পটির প্রশাসনিক আদেশ জারি হয় ২০২১-২০২২ অর্থবছরে প্রকল্পটির আর এডিপি তে অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্থানীয় প্রশাসনের তথ্যমতে, গত ১২ বছরে পানগুছি নদীতে প্রায় অর্ধশত ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে। এতে মারা গেছে প্রায় ৩০ জন। সর্বশেষ ৮০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনায় নারী, শিশুসহ ১৮ জন মৃত্যুবরণ করেন। স্থানীয়দের অভিযোগ, ব্রিজ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে পারাপার হতে বাধ্য হন তারা। প্রায়ই ট্রলার মালিকদের স্বেচ্ছাচারিতায় অতিরিক্ত যাত্রী নেওয়ায় ঘটছে দুর্ঘটনা। এছাড়াও ফেরি চলাচলে সময় নষ্টহচ্ছে, ফেরির জন্য দাড়িয়ে থাকতে হয় ঘন্টাব্যাপি জনদুর্ভোগ এড়াতে দ্রুত পানগুছি নদীর ওপর ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন তারা।
বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, সেতু নির্মাণ প্রকল্প ২০২১ একনেক সভায় অনুমোদন হয়। এ প্রকল্পটির প্রশাসনিক আদেশ জারি হয়। ২০২১-২০২২ অর্থবছরে প্রকল্পটির আর এডিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, অবিলম্বে ব্রিজ র্নির্মাণ না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেতুর অভাবে দুর্ভোগে ৫ লাখ মানুষ শিক্ষার্থীরা, জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে পানগুছি নদী পারাপার নিরাপদ যাতায়াত ও জনগণের দুর্ভোগ দূর করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.