
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
চন্দনাইশ উপজেলার দোহাজারী শঙ্খনদীর পশ্চিম কাটগড় এলাকায় অজ্ঞাত পরিচয়ে অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ১৪ সেপ্টেম্বর রবিবার সকালে শঙ্খনদীর পাড়ে লাশটি আটকে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরিচয়হীন অজ্ঞাত ব্যক্তির আনুমানিক বয়স ৩৫ বছর। তার পরনে ফুটবল ক্লাব ম্যানসেন্টার সিটির একটি জার্সি ও বাদামি রং এর পুল প্যান্ট ছিল। ধারণা করা হচ্ছে নদীতে জোয়ার ভাটার সময় লাশটি ভেসে এখানে ভেসে এসে আটকে পড়েছে। পরে গাউসিয়া কমিটি বাংলাদেশ দাফন-কাফন কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা সোলাইমান ফারুকীর নেতৃত্বে লাশের গোসল ও কাপনের কাপড় পরিয়ে পুলিশের নিকট হস্তান্তর করে। থানা অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২