প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫, ২:১৬ অপরাহ্ণ
বগুড়ার মহাস্থানে ৪০ বোতল দেশীয় মদসহ এক ব্যক্তি আটক

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল দেশীয় মদকসহহ রুবেল (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। আটক রুবেল পেশায় সুইপার এবং দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।
গত শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহাস্থান হাতিবান্ধা-পীরগাছা সড়ক সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে এর আগেও একাধিকবার মাদক ব্যবসার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় সন্ধ্যার পর থেকেই একাধিক মাদকসেবী ও বৈরাগ্য ব্যক্তি নিয়মিত যাতায়াত করতেন। ফলে এলাকাটি মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছিল। অবশেষে শিবগঞ্জ থানা পুলিশের কড়া নজরদারির ফলে রুবেলকে হাতেনাতে মদসহ আটক করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শহীন জানান, “আটক রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।” এলাকাবাসী পুলিশের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং মাদক নির্মূলে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.