
মোঃ মনির হোসেন সোহেল, চাটখিল প্রতিনিধি
স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নে বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য মামুনুর রশীদ মামুনের পরামর্শে স্বেচ্ছাসেবক দল নেতা আতাউর রহমান ফয়সালে উদ্যেগে ১২ সেপ্টেম্বর (শুক্রবার) বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চাটখিল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস আর সাকিল।
কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন চাটখিল উপজেলা যুবদল নেতা রিয়াজ উদ্দিন ও যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক ছাত্রনেতা ফাহাদ হোসাইন ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা কাজী মিজান ও ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম সহ বিএনপি ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
স্বেচ্ছাসেবক দল নেতা আতাউর রহমান ফয়সাল বলেন, আমরা রাজনীতিতে গুনগত পরিবর্তন আনতে চাই। গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে দেশ ও জনগনের জন্য কল্যানমুখী রাজনীতি করতে চাই। একজন স্বেচ্ছাসেবী হিসেবে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। আমার লক্ষ্যে ক্রীড়ামুখি ও মাদকমুক্ত সমাজ গড়া। এই লক্ষ্যে আমরা ক্যারিয়ার কাউন্সিলিং, ক্রীড়া সামগ্রী বিতরণ, মেডিক্যাল ক্যাম্পেইন সহ নানামুখি উন্নয়ন কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশা করছি।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ