প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১২:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১২:৪৫ অপরাহ্ণ
পাওয়ার ট্রিলার দিয়ে প্রবাসীর পরিবারের জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
পাওয়ার ট্রিলার দিয়ে নাটোরের নলডাঙ্গায় প্রবাসীর পরিবারের জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। শনিবার(১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার একটি মিডিয়া হাউজে ভুক্তভোগী পরিবার এ সংবাদ সম্মেলন করে।
প্রবাসী পরিবারের সদস্য,কাজী শামিম হোসেন,কাজী শরাফিন মাহফুজ,প্রতিবেশী আলহাজ জেহের মীর,আজাদ মৃধা সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য প্রদান করেন।
তারা বলেন,আমার জেঠাতো ভাই কাজী শামীয়ার হোসেন ফরিদ একজন কানাডা প্রবাসী,রেমিট্যান্স যোদ্ধা। আমাদের বড় আব্বা মৃত ডাঃ কাজী আবুল হোসেন (ফুটু ডাক্তার) ও আমার পিতা কাজী মোশারফ হোসেন একজন সুনামধন্য ব্যাক্তি ছিলেন। উপজেলার পশ্চিম মাধনগর মৌজার কামারচড়া বিলে এই ধানী সম্পত্তি আমাদের পৈতিক সম্পত্তি। যার আর এস খতিয়ান নং-১১২, আর এস দাগ-২৮৮০,পরিমান ৮৭ শতাংশ,এই জমির খাজনা খারিজ করে আমরা ৫২ বছর যাবৎ শান্তিপূর্ন ভাবে ভোগ দখল করে আসিতেছি। গত বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে,পশ্চিম মাধনগর কামারপাড়ার মৃত সমজান প্রামানিকের ছেলে,আওয়ামীলীগ কর্মী
,তালেব প্রামানিক,তাহের প্রামানিক,তৈয়ব প্রামানিক তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে জোরপূর্বক,জমিতে পাওয়ার ট্রিলার দ্বারা চাষ শুরু করে আমাদের জমি দখলের চেষ্টা করে। জমিতে পাওয়ার ট্রিলার দ্বারা চাষ করে আমাদের জমি দখলের কারণ জানতে চাইলে তারা আমাদের অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দেয়।
সংবাদ সম্মেলনে তারা ও প্রতিবেশীরা আরও বলেন,আদালতে চলমান মামলার তোয়াক্কা না করে,তারা হটাৎ জমি দখলের চেষ্টা করছে। আমরা বাধ্য নলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছি। নারী ও শিশুদের নিয়ে আতংকের মধ্যে নিরাপত্তাহীনতায় আছি। আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কাছে আমরা এর সুষ্ঠ বিচার দাবি করছি।
এই বিষয়ে প্রতিপক্ষ তৈয়ব প্রামানিককের সাথে মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ফোন রিসিভ করেননি।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন,এ বিষয়ে নিয়ে দুই পক্ষের সাথে বসে সমাধান করার চেষ্টা হচ্ছে।
নাটোরের নলডাঙ্গা থেকে, সান্টু ইসলাম গণমানুষের আওয়াজ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.