প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৬:০০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৩:০৮ অপরাহ্ণ
স্থানীয় সেবাখাত সমূহে তথ্য ও গবেষণা ভিত্তিক পরিবীক্ষণ এবং ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ।

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
বুড়িরভাগ স্বাস্থ্য কমপ্লেক্স এ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ প্রকল্পটিতে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে নারী, যুব, প্রান্তিক জনগোষ্ঠী ও স্থানীয় নেতৃত্বের অংশগ্রহণে। এই অংশগ্রহণমূলক কার্যক্রমের ফলে স্থানীয় জনগণ এখন নিজেরাই তথ্য বিশ্লেষণ করে নীতিনির্ধারকদের কাছে তাদের দাবি তুলে ধরতে সক্ষম হচ্ছেন।
বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) সকাল ৯ ঘটিকা থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত, সেখানে বক্তব্য প্রদান করেন, শাহিনা লাইজু জেলা প্রকল্প কর্মকর্তা নাটোর, ওমর খৈয়াম প্রকল্প সমন্বয়কারী ঢাকা আরো রয়েছে,সৈয়দা তাহেরা খানম নাটোর,প্রতিনিধিরা জানান, স্থানীয় পর্যায়ে এমন কার্যক্রম জনগণের সাথে সংযোগ গড়ে তুললে যা দীর্ঘস্থায়ী পরিবর্তনে সহায়ক হবে।আরো বলেন সময়োপযোগী উদ্যোগ যা শুধু তথ্য সংগ্রহ বা গবেষণায় সীমাবদ্ধ নয়, বরং স্থানীয় জনগণকে ক্ষমতায় আনার মাধ্যমে সেবাখাতগুলোর উন্নয়নে সম্পৃক্ত করছে। এটি একটি মডেল হতে পারে বাংলাদেশের অন্যান্য এলাকাতেও।এই মিটিংয়ে উপস্থিত ছিলেন সাংবাদিক ফজলে রাব্বি, সাংবাদিক সান্টু ইসলাম, আরো ছিলেন আমাদের নলডাঙ্গার মৎস্য প্রেমী,মো:লতিফুর রহমান (লতিফ) ও শোভানেত্রী তাহমিনা খাতুন, সহ (মোট ২২ জন) উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.