
জাহিদ হাসান ঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় গণতন্ত্রের মাতা, আপোষহীন দেশনেত্রী, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ১৮ তম কারা মুক্তি দিবস উপলক্ষে আলোচনা এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১২ই সেপ্টেম্বর) সন্ধ্যার পর বাহাদুরপুর ইউনিয়ন বাজারে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাজাহান আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ বুলবুল কবির, ফয়সাল আহম্মেদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান