
মোস্তাফিজুর রহমান, নাটোর জেলা প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় ইউনিয়ন পরিষদে,ভাংচুর, সরকারী কর্তব্যপালনে বাধাদান,হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় মাধনগর ইউনিয়ন পরিষদের সদস্য ও মাধনগর ইউপি আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদসহ অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন,মাধনগর ইউপি চেয়ারম্যান ও মাধনগর ইউপি আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর জব্বার মৃধা।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে নলডাঙ্গা থানায় তিনি এ মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়,মাধনগর ইউনিয়ন পরিষদে বৃহস্পতিবার বেলা ১০টার দিকে দুস্থ ও গরীব দুঃখীদের মাঝে সরকারীভাবে বরাদ্দকৃত ভিজিডি কার্ডের চাউল পরিষদের মেম্বার ও গ্রাম পুলিশের সহযোগীতায় বিতরণ শুরু করেন,ইউপি চেয়ারম্যান আব্দুর জব্বার মৃধা।
বেলা সাড়ে ১১টার দিকে চাল বিতরণের কার্যক্রম চলা অবস্থায় মাধনগর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড এর মেম্বারসহ অজ্ঞাতনামা ৮/১০ জন ইউনিয়ন পরিষদের ২য় তলায় দলবল নিয়ে প্রবেশ করে চাল বিতরণকে কেন্দ্র করে সরকারী কাজে বাধা সৃষ্টি করে,চেয়ারম্যানকে বিভিন্ন রকম অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং রুমে থাকা টেবিল ফ্যান দিয়ে হত্যার উদ্দেশ্যে চেয়ারম্যানের উপর হামলা করে। মেম্বার ও তার অন্যান্য সহযোগীরা রুমে থাকা চেয়ার, ফ্যান ও টেবিল ভাংচুর করে।
এসময় অন্যান্য মেম্বার ও গ্রাম পুলিশ রুমের দিকে এগিয়ে এলে অভিযুক্ত মেম্বার ও যুবলীগ নেতা আসাদুজ্জামান আসাদ,চেয়ারম্যানকে বলে তুই কিভাবে মাধনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগিরি করিস সেটা দেখে নিবো বলে,বিভিন্ন রকম ভয়ভীতি ও হুমকি প্রদান করে রুম থেকে চলে যায়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন,বিষয়টি নিয়ে মামলা হয়েছে। আসামী গ্রেফতারের অভিযান চলছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল