
মো:তারিকুর রহমান চুয়াডাংগা জেলা প্রতিনিধি: হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মামুন হোসেন বিশ্বাস। গত বুধবার রাত ৯ টার দিকে জীবননগর থানা থেকে মোবাইল ফোনের প্রকৃত মালিক মো. আশিকের হাতে ফোনটি তুলে দেওয়া হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মামুন হোসেন বিশ্বাস জানান, ভুক্তভোগী জীবননগর পৌর এলাকার মো.আশিক তার TECNO SPARK ব্যান্ডের মোবাইল ফোন হারিয়ে গেলে গত ৪ সেপ্টেম্বর থানায় একটি জিডি করেন।এই বিষয়ে জীবননগর থানায় আইটি বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন চৌকস অফিসার এসআই মো. রাসেল মিয়া কে দায়িত্ব দেওয়া হয়। হারিয়ে যাওয়া ডিজি তদন্তকালে ভুক্তভোগীর মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।গত বুধবার রাত ৯ টার দিকে প্রকৃত মালিকের নিকট মোবাইল ফোনটি হস্তান্তর করা হয়।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা