
ইউনুছ আলী রৌমারী (কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ৫টি ইউনিয়নে বিনামূল্যে উন্নত কৃষি প্রযুক্তির ধান কাটার রিপার মেশিন বিতরণ করা হয়েছে। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় ৫টি রিপার যন্ত্র বিতরণ করা হয়। প্রতিটি রিপার মেশিনের মূল্য প্রায় ২ লক্ষ ৮ হাজার টাকা। কৃষকদের হাতে এই মেশিনের চাবি হস্তান্তর করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম চৌধুরী।
গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে কৃষি অফিস থেকে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম চৌধুরী এ মেশিনগুলো বিতরণ করেন। পঁাচটি গ্রুপের সুবিধাভোগীদের মধ্যে রয়েছেন ডাঙ্গুয়াপাড়া গ্রামের ফল ফসল কৃষক গ্রুপের প্রধান মো. মোফাজ্জল হোসেন, রতনপুর গ্রামের মোঃ ইস্রাফিল হক, বাইটকামারী গ্রামের মোঃ এনামুল হক, জন্দিরকান্দা গ্রামের দানা গ্রুপের প্রধান মোঃ রোকনুজ্জামান ও পূর্ব খেদাইমারী গ্রামের মোঃ আব্দুস সামাদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মোঃ একরামুল হক, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমান জিয়া ও মোঃ আমিনুল ইসলাম প্রমূখ।
কৃষক সাইফুল ইসলাম বলেন, প্রতি বছরে ধান কাটার সময় শ্রমিক সংকট সৃষ্টি হয়। এ কারনে ৬২ শতাংশ জমির ধান কাটতে প্রায় ৪ থেকে ৬ হাজার টাকা খরচ হয়। এই ধান কাটার মেশিনটি ব্যবহার করলে সর্বচ্চ খরচ লাগবে ১ হাজার ৫’শ টাকা। এতে আমাদের অনেক সাশ্রয় হবে। বিনামূল্যে এই মেশিন পেয়ে আমরা অনেক খুশি হয়েছি।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, রিপার মেশিনের মাধ্যমে ধান কাটা, গম কাটা,এলোমেলো আকাবাকা ধানও কাটা যায়, কাদা মাটি ও পড়ে থাকা ধানও কাটা সম্ভব। যন্ত্রটি কৃষকের দোড়গোড়ায় সহজলভ্য করার জন্য বর্তমান কৃষি বান্ধব সরকার প্রতিটি যন্ত্র বিনা মূল্যে দিচ্ছে। যন্ত্রের ব্যবহার বাড়ানো গেলে ফসলের উৎপাদনশীলতা ও কৃষকের উৎপাদন খরচ অনেকটা কমানো সম্ভব।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ