
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামে এক প্রান্তিক কৃষককে মারধরের অভিযোগে সার ডিলার আরফান কবিরের বিরুদ্ধে মানববন্ধন করেছেন সাধারণ কৃষকরা।
সার ডিলার আরাফান কবির খয়েরহুদা গ্রামের কাসেম মল্লিকের পুত্র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক।
মঙ্গলবার (৯ই সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় কেডিকে ইউনিয়নের সাধারণ কৃষকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় সাধারণ কৃষকরা জানান, আওয়ামী সন্ত্রাসী টগরের ক্যাডার সার ডিলার আরাফান কবিরের অনিয়ম ও দুর্নীতি সীমাহীন। সে কৃষকদের সার না দিয়ে দুর্নীতির মাধ্যমে সার গুদামজাত তৈরি করে সার সংকট তৈরি করে। এরপর সেই সার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে কৃষকদের কাছে বিক্রি করে। এর ফলে কৃষকরা তাদের জমির ফসল উৎপাদন নিয়ে হয়ে পড়েছে দিশেহারা। এমন কি সার ডিলার এই অনিয়মের প্রতিবাদ করার কারণে গত সোমবার খয়েরহুদা গ্রামের মৃত আজিজ মন্ডলের পুত্র কাঁকন রেজাকে (২৬) বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে আরাফান কবিরের বিরুদ্ধে।কিন্তু এসব সমস্যা যেন দেখার কেউ নেই। একারণে এ অঞ্চলের কৃষকদের মাঝে বিরাজ করছে চরম উত্তেজনা ও ক্ষোভ।
আর এ ব্যাপারে ভুক্তভোগী কৃষক কাকন রেজা জানান, আমি একজন প্রান্তিক কৃষক। অতি কষ্টের মধ্য দিয়ে আমি ফসলি আবাদ করছি। আমার ফসলের জন্য সারের প্রয়োজন হওয়ায় গত সোমবার (৮ই সেপ্টেম্বর) গ্রামের সার ডিলার আরাফান কবীরের কাছে সার কিনতে যায়। আমি দীর্ঘক্ষণ লাইন দাঁড়িয়ে শেষ পর্যন্ত সে আমাকে সার না দিয়ে পরে আসতে বলে। আমি পুনরায় তার কাছে সার নিতে গেলে আমার কাছে সে সারের সরকার নির্ধারিত মূল্যে টিএসপি ৫০ কেজির বস্তা ১৩৫০ টাকার পরিবর্তে সে আমার কাছে ২১০০ টাকা দাবি করে। আমি এর প্রতিবাদ করলে সে আমাকে লাঠি দিয়ে বেধড়ক পেটায়। এছাড়াও সে আমাকে বলে তুই বিএনপি করিস তোর কাছে কখনো আর সার বিক্রি করব না। পরের স্থানীয়রা আমাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য নিয়ে আসে।
এছাড়াও কৃষক আলী আকবর জানান, সার ডিলার আরাফান কবীর সে কৃষকদের সার না দিয়ে গুদামজাত করে রাখে। পরে কৃত্রিম সংকট তৈরি করে আবার কৃষকদের কাছে ওই সার সরকার নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ দামে বিক্রি করে। তার দুর্নীতির প্রতিবাদ করতে গেলে সে তার গুন্ডাবাহিনী দিয়ে কৃষকদের উপরে হামলা করে।
এদিকে মানববন্ধনে কৃষকরা আরো বলেন, আওয়ামী সন্ত্রাসী টগরের ক্যাডার সার ডিলার আরফান কবিরের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এবং ডিলারশিপ বাতিলের দাবিতে আজ আমাদের মানববন্ধন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবি রাখবো সাধারণ কৃষকদের চিন্তা করে এরকম অনিয়ম ও দুর্নীতিবাজদের সার ডিলারশিপ বাতিল করে কৃষকদের পাশে দাঁড়াবেন এটা আমাদের প্রত্যাশা।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ