
শাহজাহান সাজু কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শরীফ মিয়া (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন । সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার হোসেনপুর (সার্কেল) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত শরীফ গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে।
আহতরা হলেন শরীফের সহোদর বড় ভাই মাসুদ মিয়া (৪০)। তিনি গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি’র সহসভাপতি ও উজ্জ্বল মিয়া (৩৫) শরীফের ভাগ্নে ও আব্দুস সালামের ছেলে। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, উত্তর গোবিন্দপুর এলাকার মাসুদ মিয়া দীর্ঘদিন ধরে বিদেশে লোক পাঠানোর কাজ করেন। এলাকায় তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। একই এলাকার মজিবুর রহমানের শ্যালককেও বিদেশে পাঠানোর কথা। বিমানের টিকিটের জন্য মাসুদ মিয়াকে ৬০ হাজার টাকাও প্রদান করে মজিবুর।
কিন্তু দেরি হওয়ায় সোমবার সন্ধ্যায় মাসুদের দোকানে এসে মাসুদকে খোঁজ করে না পেয়ে দোকানের সামনে বসে থাকা মাসুদ মিয়ার ভাই শরীফ মিয়ার সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে শরীফ মিয়ার পেটে ছুরি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে শরীফ মিয়া মারা যায়। পরবর্তীতে খবর পেয়ে মাসুদ মিয়া ঘটনাস্থলে গিয়ে মজিবুরকে বাজার থেকে খুঁজে বের করে জিজ্ঞেস করতে গেলে মাসুদ মিয়াকেও ছুরিকাঘাত করে। বিষয়টি দূর থেকে দেখে ভাগ্নে উজ্জ্বল মিয়া এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় মজিবুর।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে অবস্থা গুরুতর হওয়ায় ডাক্তার মাসুদ ও উজ্জ্বলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনাকে কেন্দ্র করে ( ৯ সেপ্টেম্বর) ভোরে অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তি হত্যাকারী মজিবুর রহমানের বাড়ি ঘরে লুটপাট করে বসতঘরসহ অন্যান্য ঘর আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন কালে সাংবাদিকদের বলেন, বিদেশ যাওয়ার টাকা পয়সার লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে মজিবুর শরীফকে ছুরিকাঘাতে হত্যা করে, শরিফের বড় ভাই ও ভাগ্নেকেও ছুরিকাঘাতে গুরুতর আহত করে। হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে মজিবুরের বাড়ি একদল অজ্ঞতা নামা লোকজন আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছে এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। শরিফের হত্যাকারী মজিবর কে গ্রেপ্তার করতে পুলিশি, এখন পর্যন্ত মামলা দায়ের হয়নি। নিয়তের পরিবারকে বলা হয়েছে মামলা রুজু করতে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ