
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
চন্দনাইশে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বনদস্যু মো. সাগর (২৮)কে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে অস্ত্র ও গানপাউডার উদ্ধার করা হয়। গত সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খানবটতল ওলিরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় গ্রেপ্তার সাগরের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানায় গ্রেপ্তার সাগর (২৮), মৃত আহম্মদ মিয়ার ছেলে। তার বসতঘর তল্লাশি করে দুটি একনলা বন্দুক, একটি দা, দুটি ছুরি ও গানপাউডার উদ্ধার করা হয়েছে। ওসি গোলাম সারোয়ার বলেন, অপরাধ দমনে চন্দনাইশ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২