হোম » সারাদেশ » ভৈরবে ব্যাটারী সহ ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার করেছ ভৈরব র‍্যাব১৪

ভৈরবে ব্যাটারী সহ ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার করেছ ভৈরব র‍্যাব১৪

এম আর ওয়াসিম ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ সিপিসি-২, র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্প কর্তৃক ভৈরব শহরের অটোরিক্সা ও ব্যাটারি চুরি চক্রের সক্রিয় ০৪ (চার) জন আসামীকে গ্রেফতার করেছে ভৈরব র‍্যার – ১৪ ক্যাম্পের সদস্যরা
 র‍্যাব সূত্রে জানা যায়, গত ০৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১ ঘটিকার সময়  হতে ২  ঘটিকার মধ্যে ভৈরব থানাধীন আসমত প্রধানের বাড়ীর সামনে হতে ভুক্তভোগী মোঃ ইয়াছিন মিয়া (৪৭) এর উর্পাজনের একমাত্র মাধ্যম অটোরিক্সাটি অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়। মোঃ ইয়াছিন মিয়া। তার হারানো অটোরিক্সাটি ভৈরব শহরের বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুজি করেও অটোরিক্সাটির সন্ধান পাননি। পরবর্তীতে গত ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ দুপুর ১ ঘটিকার সময় মোঃ ইয়াছিন মিয়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কতিপয় চোরেরা তার অটোরিক্সাটি চুরি করে অটোরিক্সার ব্যাটারী গুলি অন্যত্র বিক্রয় করে ফেলেছে। পরবর্তীতে একই তারিখ সন্ধ্যা ১৮.২৫ ঘটিকার সময় মোঃ ইয়াছিন মিয়া নিরুপায় হয়ে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর ক্যাম্প কমান্ডারের নিকট যাবতীয় ঘটনা খুলে বলেন।
এরই ধারাবাহিকতায়,  সিপিসি-২, র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের একটি চৌকশ আভিযানিক দল মোঃ ইয়াছিন মিয়া এর দেওয়া তথ্য মতে ভৈরব শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসামী  আল-আমিন (৩৮),  মোঃ নুরু মিয়া (২৫),  মোঃ সুজন (২৬), সর্বজেলাঃ কিশোরগঞ্জ এবং  মোঃ কাশেম মিয়া (৪২), জেলাঃ নরসিংদী‘দেরকে গ্রেফতার করে এবং তাদের বর্ণনা মোতাবেক চুরি যাওয়া অটোরিক্সা এবং ০৪(চার) টি ব্যাটারী উদ্ধার করতে সক্ষম হয়।
 এ ঘটনায় মোঃ ইয়াছিন মিয়া (৪৭) বাদী হয়ে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় ধৃত আসামীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে এবং ধৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে। সিনিয়র সহকারী পরিচালক অধিনায়কের পক্ষে র‍্যাবের মিডিয়া অফিসার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের  এই তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান অটোরিকশা ও ব্যাটারী উদ্ধার করতে সক্ষম হয়েছেন তারা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!