
এ সময় বাড়ি পাশে পুকুরে ঝাঁপ দিলে সে তলিয়ে যায়। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কামারখন্দ থানায় গত বছরের ১৪ ফেব্রুয়ারি দায়ের করা মাদকদ্রব্য আইনের এক মামলার চার্জশিটভুক্ত আসামি শাওন রেজা।
কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মমিন উদ্দিন বলেন, ‘হাসপাতালে আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। আধাঘণ্টা পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
র্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর আহসান হাবিব বলেন, ‘রোববার কামারখন্দে র্যাবের কোনো অভিযান ছিল না। র্যাবের গোয়েন্দা ইউনিটের মাঠকর্মীরা মাদক সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য কামারখন্দে যায়। মূলত তাদের দেখে ভয়ে ওই যুবক নদীতে ঝাঁপ দেয়। এরপর ডুবে মারা যায়।’

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান