হোম » সারাদেশ » বাংলাদেশে ফেরাউনের চাইতে খারাপ ছিল হাসিনা ও আওয়ামী লীগ: দুলু 

বাংলাদেশে ফেরাউনের চাইতে খারাপ ছিল হাসিনা ও আওয়ামী লীগ: দুলু 

মোস্তাফিজুর রহমান, নাটোর প্রতিনিধি
বাংলাদেশের ফেরাউন হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ, কারণ আমি মনে করি ফেরাউনের চাইতেও এরা বড় দোসর । ফেরাউনের সময় কার কথা আমি বলতে পারব না তবে এরা এ দেশে ১৫ বছর এদেশের সাধারণ মানুষ এদেশের আলেম-ওলামা ও এদেশের মানুষ দাড়ি-টুপি নিয়ে ঘর থেকে বের হতে পারে নাই। এদেশের আলেম-ওলামা ও ইমাম সাহেবদের  ১৫ বছর ইসলাম প্রচার করতে পারে নাই এই শেখ হাসিনা ও আওয়ামী লীগ। যেভাবে হযরত মুহাম্মদ (সাঃ) পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন সেদিনও ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু  বলেছেন,  তিনি আজ রবিবার দুপুরে  নাটোরের নলডাঙ্গা উপজেলার ১ নং বহ্মপুর ইউনিয়নে শাঁখারীপাড়া উত্তরপাড়া জামে মসজিদে হাফিজিয়া মাদ্রাসার ভিক্তি প্রস্থর  স্থাপন মতবিনিময় ও আলোচনা সভায় এসব কথা বলেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির  আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব,মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, হাফিজুল ইসলাম, পৌরসভার সাবেক পৌর মেয়র কাজী শাহ আলম, জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সহ দলের নেতা কর্মিরা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!