প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৭:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৫, ৫:১৪ অপরাহ্ণ
উল্লাপাড়ায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: উন্নত মানের শিক্ষা নিশ্চিতকরণ ও পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর ) বেলা ১১ টার দিকে বিদ্যালয় হলরুমে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ কবিরুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য সচিব গণেশ চন্দ্র দত্ত। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পূর্বদেলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রমজান আলী, নজরুল ইসলাম (হিরা) সহ অভিভাবকরা।
সমাবেশে শিক্ষক, অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মধ্যে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন শিক্ষার্থীদের নৈতিক ও শিক্ষাগত উন্নয়নে অভিভাবকদের ভূমিকা অপরিসীম। এ ধরনের সমাবেশ শিক্ষক-অভিভাবকদের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে সহায়ক হবে। তিনি আরো জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে যাতে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন আরও মজবুত হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.