হোম » সারাদেশ » চকরিয়ায় থানা পুলিশের অভিযানে সাত আসামী গ্রেফতার

চকরিয়ায় থানা পুলিশের অভিযানে সাত আসামী গ্রেফতার

এইচ এম রুহুল কাদের, চকরিয়া : কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে সাতজন আসামীকে গ্রেফতার করেছে। এদের মধ্যে একজন সাজা পরোয়ানাভুক্ত, চারজন পরোয়ানাভুক্ত এবং দুইজন নিয়মিত মামলার আসামী রয়েছে।

রবিবার (০৭ সেপ্টেম্বর ২০২৫) চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার এর নেতৃত্বে এসআই (নিঃ) নাছির আহম্মদ, এসআই (নিঃ) মোফাজ্জল হোসেন, এসআই (নিঃ) জাকির হোসেন, এসআই (নিঃ) আনোয়ার হোসেন ও এএসআই (নিঃ) মহিব উল্লাহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃত আসামিরা হলেন—

মোঃ খোকন, পিতা-মেহের আলী, সাং-চিরিংগা সোসাইটি পাড়া, ৮নং চকরিয়া পৌরসভা। (জিআর সাজা মামলার আসামী: ২৭৮/২০১৮, ২২২/২০০৭; জিআর মামলা: ৭৩/১৮, ১১৮/১৭)।

শেকাব উদ্দিন (৩২), পিতা-জাকের হোছাইন, সাং-উত্তর বহদ্দারকাটা, ৫নং ওয়ার্ড, বিএমচর ইউনিয়ন। (সিআর-৬২৬/২৪ এর পরোয়ানাভুক্ত আসামী)। মোঃ সাকিব (২০), পিতা-নুরুল ইসলাম, সাং-বিবিরখালী, ৭নং ওয়ার্ড, বরইতলী ইউনিয়ন। (জিআর-১২৪/২৪ এর পরোয়ানাভুক্ত আসামী)। মোহাম্মদ ভূট্টু (২৬), পিতা-সাহাব উদ্দিন, সাং-ঈদমনি, ১নং ওয়ার্ড, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন। (জিআর-১৪৬/২৪ এর পরোয়ানাভুক্ত আসামী)।

মোঃ নুরুন্নবী প্রঃ মনু (৪১), পিতা-আবুল কাসেম, সাং-দক্ষিণ হাসপাতাল পাড়া, ৩নং ওয়ার্ড চকরিয়া পৌরসভা। (সিআর-৬০৮/২৪ এর পরোয়ানাভুক্ত আসামী)।  আরিফুল হক (৩৫), পিতা-সোলতান আহমদ, সাং-ইলিশিয়া বাজার পাড়া, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন। (চকরিয়া থানার মামলা নং-৪৭, তারিখ ২৪ জুলাই ২০২৫; ধারাসমূহ: 143/186/332/353/307/379/506(2) পেনাল কোড)।

শহিদুল ইসলাম (৪০), পিতা-সোলতান আহমদ, সাং-ইলিশিয়া বাজার পাড়া, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন। (উক্ত মামলার এজাহারনামীয় আসামী)। গ্রেফতারের পর আসামীদেরকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!