প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৫, ৫:১২ অপরাহ্ণ
ভৈরবে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। আজ ৭ সেপ্টেম্বর বিকালে উপজেলা হল রুমে ১৪০ জন কৃষকের মাঝে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ ২ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন। এছাড়াও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ১৪০ জন কৃষকের মাঝে জন প্রতি ১৪০ জন প্রতি কৃষক পাবে মাসকালাই বীজ ৫ কেজি ডিএপি ১০ কেজি এমওপি ৫ কেজি প্রদান করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.