
রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি: মোল্লাহাট উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবী বিভাগের সেক্রেটারি শেখ ইয়াসিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের পেশাজী বিভাগের সহকারী সেক্রেটারি ও মিডিয়া সেল সম্পাদক মোঃ মীর মাসুদ। এ সময় তিনি বাগেরহাট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মশিউর রহমানকে ভোট প্রদানের আহ্বান জানান।
শেখ ইয়াসিন বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর আইন প্রতিষ্ঠা ও সৎ মানুষের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। ইসলামভিত্তিক রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী