প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৮:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ৬:২৫ অপরাহ্ণ
টঙ্গীতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

টঙ্গী প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীর এরশাদ নগরে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা তথ্যের মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬.৯.২৫) সকাল ১১ টায় সিটির ৪৯ নং ওয়ার্ড এরশাদ নগরের বড় বাজার এলাকায় এই সংবাদ সম্মেলন করেন স্থানীয় বিএনপি পরিবার।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ক্ষমতাকালে তাদের দোসররা স্থানীয় ওয়ার্ড বিএনপির কার্যালয় দখল করে রেখেছিল। এরপর আওয়ামী সরকার পতনের পর সেটি পুনরায় উদ্ধার করে বিএনপির দলীয় কার্যক্রম শুরু করা হয়। এই কারণে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা তথ্যের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রীমহল।
তারা বলেন, পূর্বে বিভিন্ন সময়ে আওয়ামী দোসরা বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে বিভ্রান্তিকর মিথ্যা তথ্য প্রচারের পাশাপাশি রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষে মিথ্যা মামলা দিয়েছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানিও করেছে।
তারা আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি পরিবার ঐক্যবদ্ধ রয়েছে এবং গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সর্বদা জনগণের পাশে থাকবে। এসময় টঙ্গী পূর্ব থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাবেক বৃহত্তর টঙ্গী থানা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম (কামু), পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন, জিসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বাবুল চৌধুরী, স্থানীয় ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, মনির হোসেন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন কন্ট্রাক্টর, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মজিবর মাস্টার, ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, স্থানীয় ওয়ার্ডের ১নং বড় বাজার কমিটির সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক মিরাজ মিয়া, পূর্ব থানা মহিলা দলের নেত্রী রাবেয়া বেগম, হালিমা আক্তার, ফাতেমা বেগম, লাইলী বেগম, মুক্তা, মায়া, স্থানীয় ওয়ার্ডের ৩নং ব্লক বিএনপির সভাপতি জিয়া উদ্দিন, ৪নং ব্লক বিএনপির সভাপতি নুরুল ইসলাম, ২নং ব্লক বিএনপির সাঃ সম্পাদক মুনসুর কন্ট্রাক্টর, ৭নং ব্লক বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.