প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ৩:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ১২:০৮ পি.এম
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি প্রতিনিধি:-
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে ।তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু-দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম।
বিষয়টি নিশ্চিত করে স্বাক্ষরিত এক চিঠিতে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজকে শনিবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে দু-দেশের মাঝে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে।তবে আগামীকাল রবিবার যথারীতি নিয়ম অনুযায়ী আমদানি রপ্তানি চালু থাকবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম জানান, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু- দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.