
টঙ্গী প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকালে টঙ্গী পূর্ব থানা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য র্যালিতে অংশ নেয়া হাজার হাজার নেতা-কর্মী বাদ্যযন্ত্রের তালে তালে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। বর্ণাঢ্য র্যালিটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার, বাটাগেট, স্টেশনরোড, মিলগেট, চেরাগআলী, কলেজগেটসহ গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করেন। এতে নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। এসময় টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহ্উদ্দিন, থানা বিএনপির যুগ্ম সম্পাদক সমিরুল, সহ-সভাপতি আমান গাজী, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই মোস্তফা খান, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, ৫৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন নিরব, ৪৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরাফাত হোসেন মিন্টু, ৫৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম মোফাজ্জল শিশিরসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল