প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৮:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৫, ৪:৫০ অপরাহ্ণ
নওগাঁয় ভাইরাল হাসাইগাড়ি বিলে নৌকা ডুবে নিখোঁজের ৩ দিন পর লাশ উদ্ধার হয়েছে।

জাহিদুল হক মিন্টু, নওগাঁ প্রতিনিধি:
মিনি কক্সবাজার হিসেবে খ্যাত হাসাইগাড়ি বিলে গত সোমবার গভির রাতে প্রাকৃতিক দুর্যোগের কবলে পরে স্থানীয় ৪ জন জেলে পেটের দায়ে মৎস আহরনে গিয়ে প্রবল ঝরে তাদের নৌকা ডুবে যায়। পাশের গ্রামের সরাইল দীঘির পাড়ের বাসিন্দা রাহিম (৩৫) পিতা বেলাল তারা ৩ জন মাছ ধরতে তাদের পাশেই অবস্থান করছিলেন। ডুবে যাওয়া নৌকাটিকে উদ্ধার করতে গিয়ে নিজেই ডুবে গেলেন সারা জনমের জন্য।সংসারে রেখে গেলেন তার ৬ মাসের একটি সন্তান ও স্ত্রী।
দুর্ঘটনা ঘটার পরের দিন সকাল বেলা নওগাঁ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সঙ্গে যোগাযোগ করলে তারা চেষ্টা করার পর এক পর্যায়ে ব্যর্থ হলে রাজশাহী ডুবুরি টিমের সঙ্গে যোগাযোগ করেন, পরবর্তীতে তারা এসে গতকাল বুধবার লাশটি উদ্ধার করে পরিবারের কাছে তুলে দেন।
এ রকম একটি দুর্ঘটনার বিষয় সদর ওসি নূরে আলমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন এ বিষয়ে আমি কিছুই জানিনা।
রাজশাহী ডুবুরি টিম লিডার নূরনবী বলেন, রাজশাহী বিভাগে ৮টি জেলা আমরা ডুবুরি টিমে মাএ ৪ জন সদস্য চরম চাপে আমাদের থাকতে হয়। অনেক সময় একটি উদ্ধার কাজ চলমান অবস্থায় আরেকটি জেলার খবর পেয়ে থাকি তখন আমরা অসহায়ের মতো চেয়ে থাকতে হয় উপায় থাকেনা কেননা যে উদ্ধার কাজটি চলমান আছে সেটি শেষ না দেখা পর্যন্ত তো আমরা আর অন্যত্র যেতে পারি না তাই আমরা সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, প্রত্যেকটি জেলায় উদ্ধার টিম সেটাপ দিলে তাৎক্ষণিক সেবা দেওয়া সম্ভব হয়।
সদর ইউএনও জনাব ইবনুল আবেদিন বলেন,
বিষয় টি অত্যন্ত দুঃখজনক!পরিবারের পক্ষ থেকে একটি দরখাস্ত অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করব।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.