প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৩:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৫, ২:৪৮ অপরাহ্ণ
ঘাটাইলে দুটি মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইলে দুটি মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন ও মাধ্যমিক শিক্ষার গুণগতমান উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার মুরাইদ সিরাজনগর দাখিল মাদ্রাসা ও পেচারআটা মাটিআটা দাখিল মাদ্রাসায় পৃথকভাবে এ উদ্বোধনী অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম।জেলা শিক্ষা সহকারী প্রকৌশলী শাহনূর আলম এবং ঘাটাইল উপজেলা উপসহকারী শিক্ষা প্রকৌশলী মাজেদ মিয়া।
মুরাইদ সিরাজনগর দাখিল মাদ্রাসার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি মো. ছাইফুল ইসলাম এবং পেচারআটা মাটিয়াটা দাখিল মাদ্রাসার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান।
সভায় বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা ছাড়া একটি জাতি উন্নত হতে পারে না। এজন্য শিক্ষার্থীদের নিষ্ঠার সঙ্গে পড়াশোনায় মনোযোগী হতে হবে। পাশাপাশি শিক্ষক-অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
নতুন ভবন নির্মাণ হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের সঙ্গে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.