
বখতিয়ার রহমান, পীরগঞ্জ (রংপুর)
রংপুরের পীরগঞ্জ পৌরসভাকে পরিচ্ছন্ন রাখতে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছেন পীরগঞ্জ পৌরসভার প্রশাসক ও বেসরকারী উন্নয়ন সংস্থা সমাজ কল্যাণ পরিষদ এসকেপি ফাউন্ডেশন। পৌরসভার প্রশাসকের দিক নির্দেশনায় এ সংস্থার কার্যক্রমে বিগত যে কোন সময়ের চেয়ে অনেকটাই পরিচ্ছন্ন হয়ে উঠেছে পীরগঞ্জ পৌরসভার আওতাধীন বিভিন্ন রাস্তা ও লোকালয় গুলি ।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, বিগত ২০১৩ সনে ১৩টি গ্রাম নিয়ে পীরগঞ্জ পৌর সভা গঠিত হয় । এর ভৌগলিক আয়তন ১১’৫০ দশমিক বগর্ কিলোমিটার। পৌরসভার আওতাভুক্ত মোট ৯ টি ওয়ার্ডে প্রায় ৩০ হাজার লোকের বসবাস । পীরগঞ্জ পৌর সভা সার্বক্ষনিক পরিচ্ছন্ন থাক এটাই পৌর বাসীর প্রত্যাশা ।এ দিকে পৌর সভাকে পরিচ্ছন্ন রাখতে বিগত ২০২৫ সনের জানুয়ারীতে এসকেপি ফাউন্ডেশন ৩ বছরের চুক্তিতে দায়িত্ব নিয়ে কাজ শুরু করে। এ ফাউন্ডেশনের উদ্যেগে ইতিমধ্যে পৌরসভার ব্যাবস্থাপনায় ওয়ার্ডের প্রায় বাসা বাড়ী, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, হাট বাজার ও গুরুত্বপুর্ণ স্থানে কন্টেনার সরবরাহ করেছে । পীরগঞ্জ পৌরসভাকে ঝকঝকে রাখতে বাজারের আবর্জনা,হোটেল রেস্তোরাঁ, সরকারি বে-সরকারি প্রতিষ্ঠান ও স্বাস্থ্য কমপ্লেক্স সহ এলাকার বিভিন্ন স্থানে ময়লার ভাগার অপসারণে দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে এ সংস্থাটি । ইতিমধ্যে সংস্থাটি বেশ কিছু পরিকল্পনাও গ্রহন করেছে ।
এসকেপি ফাউন্ডেশনের সম্বনয়কারী শেখ সাদী রহমান জানান, পৌরসভার নিয়ামতপুর এলাকায় বৃহৎ আকারে গড়ে তোলা হচ্ছে আধুনিক মানববর্জ্য শোধনাগার। যেখানে বাসা-বাড়ির ময়লা ও আবর্জনা নেওয়া হবে। সেখানে তৈরি হবে উন্নত মানের সার। এ শোধনাগার ট্রেনিং সেন্টার হিসেবেও কাজ করবে। এ প্রকল্পের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
এসকেপি ফাউন্ডেশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে পীরগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সাইফুল আজাদ বলেন, এতদিন বাসাবাড়ি, হোটেল রেস্তোরা ও বিভিন্ন প্রতিষ্ঠানের আবর্জনা নিদিষ্ট স্থানে না ফেলে ড্রেনসহ যত্রতত্র ফেলত। বর্তমানে পৌরসভার সরবরাহকৃত কন্টেনারে বাসা-বাড়ির ময়লা-আবর্জনা রেখে পরে পরিচ্ছন্নতা কর্মীরা পিকআপ, ও অটোভান দিয়ে নিয়ে যাচ্ছেন। এতে করে পরিবেশ সুন্দর ও পৌরসভা পরিচ্ছন্ন থাকছে।
এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পীরগঞ্জ পৌরসভার প্রশাসক খাদিজা বেগমের সাথে কথা হলে তিনি গণমাধ্যমকে বলেন , শত ব্যস্ততার মাঝেও আমি সাধ্য মত পৌরবাসীর সেবা প্রদানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। যতদিন পৌরসভার প্রশাসক হিসেবে থাকব, ততদিন আপনাদের সকলের সহযোগিতা নিয়ে কাজ করে যাব।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল