
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র্যাব-১৪। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মির্জাপুর সদরে পোষ্টকামুরী জহুর বাড়ির তিন রাস্তার মোড়ে সিলেট থেকে আসা একটি বালু বোঝাই ট্রাককে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের ভেতরে রাখা একটি লেবু চারার মাটির ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন—মাগুরার মোহাম্মদপুর উপজেলার মৃত আব্দুর রশিদ শেখের ছেলে রবিউল ইসলাম (৩০) ও একই এলাকার ট্রাক চালক শাহিন আলম( ২২) পিতা শহিদুল্লাহ শেখ।
র্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের কোম্পানি কমান্ডার কাওসার বাধন এক সংবাদ সম্মেলনে জানান, উদ্ধার ইয়াবার বাজারমূল্য প্রায় ২০ লাখ ১০ হাজার টাকা। আটক দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
|
|

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান