প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৫, ৩:৩১ অপরাহ্ণ
জীবননগরে ৬৬৮ বোতল ফেনসিডিল সহ আটক-২:

মো:তারিকুর রহমান, জীবননগর (চুয়াডাঙ্গা )
জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৬৮(ছয়শত আটষট্টি) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ দুজনকে আটক করেছে।এছাড়াও মাদকদ্রব্য বহনের জন্য ব্যবহার করা একটি পাওয়ার ট্রলি গাড়ি জব্দ করা হয়। গত মঙ্গলবার রাতে উপজেলার কয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন- জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামের আব্দুল দাউদের ছেলে আ. রহমান (৩০) এবং ঝিনাইদহের মহেশপুর থানার শ্রীনাথপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে এনামুল হক (৩৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, জীবননগর থানার এসআই মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে কয়া গ্রামের ঈদগাহ ময়দানের নিকট মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।এসময় ঈদগাহ ময়দানের গেটের সামনে পাকা রাস্তা থেকে আসামীদের নিকট থাকা ৬৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় ও মাদকদ্রব্য বহনে ব্যবহার করা একটি পাওয়ারট্রলি জব্দ করা হয়।
জব্দ কৃত মাদকদ্রব্য ও গাড়ির আনুমানিক মূল্য ১৪ লক্ষ ৩৬ হাজার টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মামুন হোসেন বিশ্বাস জানান,আসামীদের বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.