
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চকঝপু (জিগাতলা) মধ্যপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পাশে দাঁড়িয়েছে বগুড়া শহর জামায়াত।
গত মঙ্গলবার সন্ধ্যার পর আগুনে মামুন মন্ডল, মিনার মিয়া ও মোফাজ্জল হোসেন মন্ডলের বসতবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে যায়।
বুধবার সকালে বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, অধ্যাপক হারুনুর রশিদ, আরিফুর রহমান করিম, আজিজুর রহমান, অধ্যক্ষ এটিএম আব্দুল কাদের, মিনহাজুল ইসলাম, বোরহান উদ্দিন, আতাউর রহমান, রমজান আলী মাস্টার ও গোলাম মোস্তফা প্রমুখ।
জামায়াতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক ও নিত্যপ্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক