
বখতিয়ার রহমান
রংপুরের পীরগঞ্জে এবারে পাটের বাম্পার ফলন হয়েছে। চলতি মৌসুমের শুরুতেই ‘সোনালি আঁশ’ পাটের দাম গত বছরের চেয়ে বেশি পাচ্ছেন কৃষকেরা। ভালো দাম পাওয়ায় বেশ খুশি পীরগঞ্জের পাট চাষিরা।
পীরগঞ্জ উপজেলা কৃষি বিভাগ জানায়, চলতি মরশুমে পীরগঞ্জে ২ হাজার ৩শ’ ৫৫ হেক্টর জমিতে পাট চাষের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে । এর মধ্যে দেশী জাতের ১৩৫ হেক্টর এবং তোষা জাতের ২ হাজার ২৫০ হেক্টর । তবে এবার অনুকূল আবহাওয়া, উন্নত বীজ এবং কৃষি বিভাগের সহায়তায় পীরগঞ্জে পাটের ভাল ফলন হওয়ার কারনে গত বাবের চেয়ে এবারে ১৫ হেক্টর জমিতে বেশী ফলন হয়েছে ।
এদিকে গত বছরের ন্যায় এবারে পানি সংকট না থাকার কারনে কৃষকেরা পাটের আঁশ ছড়ানোর ক্ষেত্রেও কোন বিড়ম্বনায় পড়ছেন না । পাট কাঠি থেকে পাট ছাড়ানো ও শুকানো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা। পরিবারের অন্যরা এসব কাজে সহযোগিতা করছেন। বিশেষ করে নারীদের এ কাজে দেখা গেছে। এরই মধ্যে অনেকেই ভালো দামে পাট বিক্রিও করছেন। বাজারে পাটের দাম ভালো পাওয়ায় তারা বেশ খুশি।
উপজেলার বিষ্নপুর পাট চাষি শাহিনুর ইসলাম এর মতে ২০ শতক জমিতে পাট চাষ করে ৬ মন পাট পেয়েছেন এবং প্রতিমন ৩ হাজার ৪ শত টাকা হিসেবে ২০ হাজার টাকার বেশী বিক্রি করেছেন ।
হামিদপুর গ্রামের কৃষক বেলাল এর মতে তিনি ৪০ শতক জমিতে পাট চাষ করে ১৩ মনের বেশী পাট পেয়েছেন এবং উক্ত পাট ৪০ হাজার টাকার বেশী দামে বিক্রি করেছেন ।
এছাড়া পাট খড়িও তার সংসারের প্রয়োজনে বেশ কাজে আসছে । একই অভিমত আরও অনেক কৃষকের । তাদের সকলে মনে করেন পাটের বাজার মুল্য বেশী থাকলে এ ফসল উৎপাদন বেশ লাভজনক হবে এবং চাষিরা পাট চাষে আরও আগ্রহী হয়ে উঠবে ।
পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুমন সরকার গণমাধ্যমকে বলেন, পীরগঞ্জের পাট চাষীদের পাট উৎপাদনে কৃষি বিভাগ পর্যাপ্ত সহায়তা দিয়ে যাচ্ছে এবং এবারে পাটে ন্যায্য মুল্য পেয়ে কৃষকেরা বেশ সন্তষ্ট ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ