
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ সান্টু ইসলাম
ভিডব্লিউবি তালিকা থেকে দরিদ্র উপকারভোগীদের নাম কর্তনের অভিযোগ উঠেছে,স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। তাই প্রতিবাদে মানববন্ধন করেছে,স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার(২ সেম্টেম্বর) বেলা ১২টার দিকে নলডাঙ্গার উপজেলার মাধনগরে এই মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন,মোঃ তাহের আলী,মোঃ ওয়াদুত মৃধা,মোছাঃ রানী আক্তার,মোছাঃ মেলি বেগম,মোছাঃ সাজে বেওয়াসহ প্রমূখ।
বক্তরা বলেন,স্থানীয় প্রভাবশালীরা ক্ষমতার দাপটে ভিডব্লিউবি তালিকা থেকে দরিদ্র উপকারভোগীদের নাম কেটে দিচ্ছে। তালিকায় নাম থাকার পরও তারা,সেই নাম কেটে নিজস্ব লোকের নাম দিচ্ছে। আর হতদরিদ্র মানুষরা তাদের দাপটে অসহায় হয়ে পরেছে। আমরা চাই দরিদ্রের যেন নাম কর্তন করা না হয়,আমরা বাঁচতে চাই।এলাকাবাসী আরো বলেন আমরা দরিদ্র মানুষ আমাদের নাম কেটে দেওয়া হচ্ছে কেন। এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২