
জাহিদ হাসান ঃ
কুষ্টিয়ার মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়নে খাঁড়ারা ব্লকে রোপা আমন ধানের জমিতে পার্চিং উৎসব পালিত হয়েছে।
গতকাল (০১লা সেপ্টেম্বর) মিরপুর উপজেলা বহলবাড়ীয়া ইউনিয়নে খাঁড়ারা ব্লকে রোপা আমন ধানের জমিতে মিরপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন এর নির্দেশনায় পার্চিং উৎসব পালিত হয়।
আব্দুল্লাহ আল মামুন জানান, পার্চিং অর্থ হল ধানের জমিতে ডাল পোতা। দিনদিন কীটনাশকের ব্যবহার বেড়ে যাচ্ছে এতে করে পরিবেশের ক্ষতি হচ্ছে অর্থনেতিক ভাবে ক্ষতি হচ্ছে। এই কারনে পার্চিং করা হলো।
এসময় উপস্থিত ছিলেন, মিরপুর উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকির হোসেন, মিরপুর উপসহকারী কৃষি অফিসার ময়নুল ইসলাম রাজিব, মকিবুল ইসলাম, কৃষি উদ্দোক্তা সাংবাদিক সোহরাব হোসেনসহ ইন্টার্নি শিক্ষার্থী।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ