
টঙ্গী প্রতিনিধি:
পুলিশ সদর দফতরের নির্দেশে টঙ্গীর পূর্ব ও পশ্চিম থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। তারা হলেন, টঙ্গীর পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম ও পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান। গতকাল রোববার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
জিএমপির সূত্রে জানা যায়, টঙ্গীর পূর্ব থানার ওসি ফরিদুল ইসলামকে চট্টগ্রাম রেঞ্জে ও পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমানকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে। পুলিশ সদর দফতরের নির্দেশে তাদের বদলি হয়। তবে হঠাৎ কেন দুই ওসিকে বদলি করা হলো, এমন প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।
তবে স্থানীয়রা জানায়, বেশ কয়েকদিন যাবৎ টঙ্গীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, মাদকের নিরাপদ আস্তানা টঙ্গীর বিভিন্ন বস্তিগুলো। এই মাদক ব্যবসাকে কেন্দ্র করেই বেশির ভাগেই অপরাধ সংঘটিত হচ্ছে। তবে এসব ঘটনায় পুলিশের নিবর ভূমিকা ছিল বলে স্থানীয়দের দাবি।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ