
কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টা ১ মিনিটে কালীগঞ্জ যশোর রোডস্থ বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং কেক কাটার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য ও ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের আগামী দিনের মনোনয়ন প্রত্যাশী, চারবারের সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব এম শহিদুজ্জামান বেল্টুর সহধর্মিণী মিসেস মূর্শীদা জামান বেল্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদ্য-সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মো. ইসরাইল হোসেন জীবন, জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য রেজাউল ইসলাম নুনু।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন, আতিক প্রফেসর, পৌর বিএনপির সাবেক সদস্য মিরু খা, শহিদুল ইসলাম, মিলন বিশ্বাস, শাহ আলম মন্টু, নাসির হোসেন, আইয়ুব হোসেন, ফজলুর রহমান তপন, আব্দুর রাজ্জাক ও ইকবাল হোসেন।
অনুষ্ঠানে আরও অংশ নেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মর্তুজা জিকো, উপজেলা যুবনেতা নাজমুল হোসেন, পৌর যুবনেতা মোহাম্মদ মুক্তার হোসেন, সাগর হোসেন, কাঞ্চন, জসিম, আব্দুর রহমান, চঞ্চল এবং ছাত্রনেতা আরাফাত রহমান কোকোসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠা ও সংগ্রামী ইতিহাস তুলে ধরেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি