হোম » সারাদেশ » চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে জরিমানা

চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে জরিমানা

এইচ এম রুহুল কাদের, চকরিয়া প্রতিনিধি 

চকরিয়া পৌরসভার মগবাজার এলাকায় আর-রহমান বেকারিকে অস্বাস্থ্যকর ও অপরিষ্কার পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও বিক্রয়ের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব এই অভিযান পরিচালনা করেন । এসময় বেকারির মালিককে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার নির্দেশনাও প্রদান করা হয়।

জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী এরূপ অভিযান চলমান থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!