
সান্টু ইসলাম, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে
কাটা পরে মনিরুল ইসলাম(২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার(১ সেম্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের প্লাটর্ফমের উত্তরে রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মনিরুল ইসলাম মাথার ব্রেনের সমস্যা এবং ভারসাম্যহীন ছিল। সে উপজেলার ভট্টপাড়ার পূর্বপাড়ার সিদ্দিক প্রামানিকের ছেলে।
মাধনগর রেলস্টেশনের কতব্যরত স্টেশন মাস্টার মো.উজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,মাধনগর রেলওয়ে স্টেশনের প্লাটর্ফমের উত্তরের রেলগেট এলাকায় পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে মনিরুল ইসলাম(২৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি