
হিলি প্রতিনিধি
হিলি স্থলবন্দরে রাজস্ব বোর্ডের বেঁধে দেওয়া রাজস্ব আদায়ে ঘাটতি রয়েছে ২০ কোটি ৭৬ লাখ টাকা। যেখানে এনবিআর রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল ৭৪০ কোটি ৯০ হাজার টাকা। অথচ রাজস্ব আদায় হয়েছে ৭১৯ কোটি ৩৩ লাখ টাকা।আমদানি কমার কারণে রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে বলে জানান আমদানিকারকরা। তারা আরও জানান, পাথরসহ বেশ কিছু পণ্য আমদানি বন্ধ থাকায় আমদানি অনেকটাই কমে গিয়েছিল। পাথর আমদানি হলে রাজস্ব আহরণ অর্জন সম্ভব বলে জানান তারা। এদিকে শুল্কমুক্ত পণ্য আমদানি হওয়ায় রাজস্ব আদায় অর্জন সম্ভব হয়নি বলে জানান কাস্টমস কতৃপক্ষ।
আমদানিকারকরা আমিনুল ইসলাম পলাশ জানান, রাস্তাঘাটের অবকাঠামো ও বাংলাদেশ-ভারতের মধ্যে যে একটা দুরত্ব সৃষ্টি, পাশাপাশি অনেক পণ্য আমদানি বন্ধ রয়েছে। যেমন পাথর,ফলসহ বেশকিছু পণ্য। এইসব পণ্য শুল্ক যুক্ত পণ্য এই পণ্যগুলো যদি আমদানি হয় হিলি স্থলবন্দর দিয়ে, তাহলে আমদানি বাড়ার পাশাপাশি সরকারের রাজস্ব আহরণ অর্জন সম্ভব বলে জানান তিনি। হিলি স্থলবন্দর দিয়ে যেখানে দিনে ২০০ থেকে ২৫০ ভারতীয় ট্রাক পণ্য আমদানি হতো সেখানে বর্তমানে ১০০ থেকে ১২০ ট্রাক পণ্য আমদানি হচ্ছে। ভিসা জটিলতার কারনে আমদানিকারকরা ভারতে না যাওয়ার কারনে আমদানিটা অনেকটাই কমে গেছে বলে দাবী আমদানিকারকদের।
হিলি শুল্ক স্টেশন রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন,বন্দর দিয়ে অধিক শুল্কযুক্ত পণ্য আমদানির পরিমান কম,শুল্কমুক্ত পণ্যের আমদানি বেশি হয়। যদি শুল্কযুক্ত পণ্য আমদানি হয় তাহলে রাজস্ব অর্জন সম্ভব। এছাড়াও’রাজস্ব আহরণে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার কারণ বন্দরে বিগত বছরগুলোর তুলনায় আমদানি অনেক কম। আগে যেখানে ২০০ থেকে ২৫০ ট্রাক পণ্য আমদানি হতো বর্তমানে সেখানে আমদানি হয় মাত্র ২০ থেকে ২৫ ট্রাক পণ্য। যার কারণে রাজস্ব আয়ে প্রভাব পড়েছে। আমদানি বাড়লে চলতি অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত লক্ষমাত্রা ছিল ৩৭৭ কোটি টাকা, আর অর্জন হয়েছে ৪০২ কোটি টাকা।
হিলি স্থল শুল্ক স্টেশনের তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে হিলি স্থলবন্দরে ৭৪০ কোটি ৯০ হাজার টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।অথচ রাজস্ব আদায় হয়েছে ৭১৯ কোটি ৩৩ লাখ টাকা। এ বছর রাজস্ব ঘাটতি রয়েছে ২০ কোটি ৭৬ লাখ টাকা। গত বছরেও ঘাটতি দেখা দিয়েছিল। গত ২০২৩-২৪ অর্থ বছরেও রাজস্ব ঘাটতি হয়েছে ৫৯ কোটি ৪৬ লাখ টাকা।। হিলি স্থলবন্দরে গত ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষমাত্রা ছিল ৩২০ কোটি ৬৪ লাখ টাকা আর অর্জন হয়েছে ২৬১ কোটি ১৮ লাখ টাকা।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক