
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ভৈরবে মানিক মিয়া (৫০) নামে কাতার প্রবাসী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১২টায় পৌর শহরের একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ ভৈরবে মানিক মিয়া (৫০) নামে কাতার প্রবাসী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১২টায় পৌর শহরের একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী। মরদেহের পকেট থেকে একটি মোবাইল ফোন ও কাতার প্রবাসের একটি কার্ড পাওয়া যায়। কার্ড থেকে পাওয়া তথ্যমতে, নিহতের বাড়ি উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের বড় রাজাকাটা গ্রামে। তার বাবার নাম মো. কাদির মিয়া।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে দড়ি চণ্ডিবের শামসু মিয়ার বাড়ির পেছনের একটি বিলে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহের জামার পকেট থেকে একটি মোবাইল ও একটি কাতার প্রবাসের কার্ড পাওয়া যায়।
এ বিষয়ে নিহতের শ্যালক আয়তুল খাঁ মুঠোফোনে বলেন, আমাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে। ১০ বছর আগে আমার বোন স্বর্ণার সঙ্গে পারিবারিকভাবে মানিক মিয়ার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ১ ছেলে ২ মেয়ে রয়েছে। ৪ দিন আগে আমার বোন অষ্টগ্রামে বাবার বাড়িতে বেড়াতে এসেছে। আমি কাজের জন্য সিলেটে আছি। পুলিশের মাধ্যমে জানতে পেরেছি আমার বোন জামাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমি পরিবারকে জানিয়েছি তারাও থানায় যাচ্ছে। আমিও সিলেট থেকে ভৈরব আসছি।
এ বিষয়ে ভৈরব থানার (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, মানিক মিয়ার পকেট থেকে পাওয়া মোবাইল ও কার্ডের তথ্য থেকে জানা যায়, তিনি একজন কাতার প্রবাসী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানিক মিয়াকে ২ দিন আগে হত্যা করে এখানে ফেলে রেখে যায় কেউ। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
৬ দিন পার হয়ে গেলেও এর রহস্য উদঘাটন হয়নি এখনো। এবিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানি ‘র’ সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান মানিক নিহতের রহস্য এখনো উদঘাটন হয়নি। তবে তবে উন্নত প্রযুক্তি ও আধুনিক ভিভাইজের মাধ্যমে বিষয়টি উদঘাটন করার জন্য জোড়ালো ভাবে চেস্টা করা হচ্ছ। আশা করি খুবই আমরা এই রহস্য উদঘাটন করতে সক্ষম হবো ইন্নাল্লাহ।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা