
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরসহ নেতাদের ওপর হামলার প্রতিবাদে বগুড়া জেলা গণঅধিকার পরিষদ বিক্ষোভ সমাবেশ ও মিছিল আয়োজন করেছে। শনিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে শহরের ঐতিহাসিক সাতমাথায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অংশ নেন কেন্দ্রীয় কমিটির নেতা খোরশেদ আলম, এম এস এ মাহমুদ, জেলা সভাপতি নুরুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক ডা. মেহেরুল আলম মিশু, যুব অধিকারের সাবেক সভাপতি এসকে সুমন হাসানসহ অন্যান্য নেতারা।
বক্তারা অভিযোগ করেন, গত কয়েকদিন আগে অনুষ্ঠিত শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী দোসর জাতীয় পার্টির সন্ত্রাসীরা হামলা চালায়। এতে ভিপি নূর, বগুড়া জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মিজানুর রহমান পলাশসহ শতাধিক নেতা-কর্মী আহত হন।
সমাবেশে বক্তারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “শান্তিপূর্ণ কর্মসূচিতে এমন হামলা গণতন্ত্রের জন্য একটি বড় হুমকি।” তারা দাবি জানান, জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করা হোক।
এছাড়াও বক্তারা হুঁশিয়ারি দেন, “ভিপি নূরের কিছু হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, অন্যথায় আন্দোলন অব্যাহত থাকবে।”
সমাবেশ শেষে নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন এবং স্লোগান দেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক