হোম » সারাদেশ » বগুড়ায় ভিপি নূরসহ নেতাদের ওপর হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

বগুড়ায় ভিপি নূরসহ নেতাদের ওপর হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

‎এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরসহ নেতাদের ওপর হামলার প্রতিবাদে বগুড়া জেলা গণঅধিকার পরিষদ বিক্ষোভ সমাবেশ ও মিছিল আয়োজন করেছে। শনিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে শহরের ঐতিহাসিক সাতমাথায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎সমাবেশে অংশ নেন কেন্দ্রীয় কমিটির নেতা খোরশেদ আলম, এম এস এ মাহমুদ, জেলা সভাপতি নুরুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক ডা. মেহেরুল আলম মিশু, যুব অধিকারের সাবেক সভাপতি এসকে সুমন হাসানসহ অন্যান্য নেতারা।

‎বক্তারা অভিযোগ করেন, গত কয়েকদিন আগে অনুষ্ঠিত শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী দোসর জাতীয় পার্টির সন্ত্রাসীরা হামলা চালায়। এতে ভিপি নূর, বগুড়া জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মিজানুর রহমান পলাশসহ শতাধিক নেতা-কর্মী আহত হন।

‎সমাবেশে বক্তারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “শান্তিপূর্ণ কর্মসূচিতে এমন হামলা গণতন্ত্রের জন্য একটি বড় হুমকি।” তারা দাবি জানান, জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করা হোক।

‎এছাড়াও বক্তারা হুঁশিয়ারি দেন, “ভিপি নূরের কিছু হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, অন্যথায় আন্দোলন অব্যাহত থাকবে।”

‎সমাবেশ শেষে নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন এবং স্লোগান দেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!