
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের পীরগাছায় আনন্দধারা ফাউন্ডেশনের উদ্যোগে একবেলা ভালো খাবার পেলো দুই শতাধিক অসহায়, দুঃস্থ, এতিম ও পথচারী ছিন্নমূল মানুষ।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে, পীরগাছা বাজারে সেবামূলক সংগঠন আনন্দধারা ফাউন্ডেশনের পক্ষ থেকে মাংস দিয়ে রান্না করা পোলাও খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা আহ্বায়ক চন্দন কুমার, যশোপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও লাহিড়ীপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান বাঁধন, ড. অমল চন্দ্র, জুয়েল রানা, আরিফুল ইসলাম রুবেল, মানিক আহম্মেদ, ড. সুজন, তারিকুল ইসলাম মুন, সিয়াম আহম্মেদ, জিহাদ, মামুন, শামীম, বিপু, দূর্জয়, শুভ প্রমুখ। খাবার বিতরণকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “এটি শুধুমাত্র একটি খাবার নয়, এটি ভালোবাসা ও মানবতার প্রতীক। একজনের মুখের হাসি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। একবেলা ভালো খাবার দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত।”
তারা বলেন, “আমাদের এই ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।”

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ